Friday, October 31, 2008

জয় বাংলা, বাংলার জয়

ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠনটি বেশ বড়। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ওদের আবার বেশ নাম আছে। ভাড়াটে শিল্পী নয়, সম্পূর্ণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে আয়োজিত। টরন্টো আর আশে-পাশের শহরগুলো থেকে শিক্ষার্থীরা সপরিবারে অনুষ্ঠান দেখতে আসেন। আমি যদিও এসব এড়িয়ে চলার চেষ্টা করি, ইয়র্কে পা রাখতে না রাখতেই পূর্বপরিচিত এক প্রিয় ছোটভাইয়ের অনুরোধে স্বাগত কবিতাপাঠের সাথে দেখানোর জন্য বাংলাদেশ নিয়ে একটি ছোট্ট ভিডিও করে ফেলতে হয়। বছর ঘুরে ঘুরে সেই ছোটভাই এখন সংগঠনের প্রেসিডেন্ট। তাই হুট করে আসা ক'ঘন্টার নোটিশে তড়িঘড়ি করে এ বছরের জন্য নতুন ভিডিও বানাতে হয়। এবারের থিম "মুক্তি বাহিনী"। আর দেখানো হবে আগামী ২ নভেম্বরে এ বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানে - প্রারম্ভিক জাতীয় সংগীতের সাথে। ভিডিওটি সামান্য রদবদল করে ইউটিউব উপযুক্ত বানিয়ে এখানে তুলে দিলাম।



© অমিত আহমেদ

7 টি মন্তব্য:

Radiya said...

ভিডিওটা দেখলাম। ভাল হয়েছে। ফুটেজগুলো আগে বহুবার দেখা। কিন্তু আবার দেখতে একটুও খারাপ লাগেনি। কিছু কিছু জিনিষ মনে হয় কখনো পুরানো হয় না??

আচ্ছা, সাবটাইটেল বা সংক্ষিপ্ত ধারাবিবরন দিলে না কেন??

and Good luck with the upcoming program.

Aumit Ahmed said...

জাতীয় সংগীতের সাথে বলে শুধু ছবি চেয়েছে। না হলে দিতাম।

প্রোগ্রামের শুভকামনা আমাকে জানিয়ে লাভ নেই হে। আমি এই ফুটেজ বানিয়েই খালাশ। অন্যকিচ্ছু জানিনা। শোতেও সম্ভবত যাবো না।

আনোয়ার সাদাত শিমুল said...

বাহ, দারুণ।
;)

Selim said...

মামা একবার যাইতেও কইলা না?

Aumit Ahmed said...

সেলিম ভাই, কাজের চাপে মাথায় আসে নাই। সরি। তবে আমিও যেতে পারবো না মনে হয়।

বিপ্র said...

ভিডিও ভাল্লাগছে...রেনেসাঁর ঐ অ্যালবামের সবগুলো গানই চমৎকার।

Aumit Ahmed said...

হুম। কালেকশনে রাখার মতো অ্যালবাম।

Post a Comment