আসছে বইমেলার নতুন গল্পের বইয়ের কাজ করতে গিয়ে আমার পুরানো গল্পগুলোও নাড়া-চাড়া করা হয়ে গেলো। তাই করতে গিয়ে দেখলাম আমার আসলে নানান জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে অনেক পিচ্চি গল্প আছে। আকারে ছোট, ওজনেও হয়তো তেমন ভারী নয়। বেশির ভাগই নানান দৈনিক, সাপ্তাহিক কিংবা ব্লগে প্রকাশিত। কয়েকটা আবার আমার বেশ প্রিয়। গল্পগুলো অনেকটা চানাচুরের মতো। পেট ভরেনা ঠিকই, কিন্তু হঠাৎ মুঠো ভরে খেতে মন্দ লাগে না।আইডিয়াটা ছিলো প্রধানত তারেক ওরফে কনফুসিয়াসের। ওর কথা শুনে একদম ঝোঁকের মাথায়; এক রকম বলতে গেলে নিজের জন্যই; এমন কিছু গল্প তুলে একটি ই-বই বানিয়ে ফেললাম।
কৃতজ্ঞতা টিপু কিবরিয়া ভাইকে - চাইতেই তিনি তাঁর একটি ছবি প্রচ্ছদে ব্যবহার করার অনুমতি দিয়ে দিলেন। মাশিদ আপুকে - তিনি তাঁর কাক সিরিজের ছবিগুলো বইয়ের অলংকরণে ব্যবহার করতে দিয়েছেন। আর বইমেলা ডট কমের ফরিদকে - সে খুব উৎসাহ নিয়েই বইটি ওর সাইটে তুলে দিয়েছে।
হাতে অবসর থাকলে বইটি ডাউনলোড করে নিতে পারেন - বই-মেলা ডট কম এর ডাউনলোড পেজ। এখানে গিয়ে read the book বাটনে ক্লিক করুন।
© অমিত আহমেদ
এই বিষয়ে অন্য পোস্ট:
+ ফেলে আসা গল্পের প্রতিজ্ঞা, ফরিদ, সামহোয়্যার ইন, ১ ফেব্রুয়ারি ২০০৯
+ অণুগল্পের একটা ফ্রি ই-বই “ফেলে আসা গল্প যতো”, অমিত আহমেদ, আমারব্লগ, ২৩ জানুয়ারি ২০০৯
5 টি মন্তব্য: