সুর: ইকবাল আসিফ জুয়েল
শিল্পী: ইকবাল আসিফ জুয়েল
কথা: আসিফ আসগর রঞ্জন (আর্বোভাইরাস)
আলো-আঁধারের পথে ধূলো ঢাকা শূন্যতায়
শুনি আমার নিরব দীর্ঘশ্বাস
এই শহরের নিয়ন আলোয় ঢেকে রাখি কষ্টগুলো
এ আমার নিজের মাঝে নির্বাসন
তোমায় আঁকি জলরঙে কল্পনায়
সে ছবি মুছে যায় চোখের জলে
ভাঙা আয়নায় আমার প্রতিচ্ছবি
আজ অন্য কেউ দাঁড়িয়ে ধূসরতায়
এতো সুরের ভিড়ে ছুঁয়ে যায় শুধু স্তব্ধতা
এ আমার নিজের কাছে পরাজয়
দেখি নিজেকে এক পৃথিবীতে
কোনোদিন ছিলো যা আমার পৃথিবী
যখনি নিজেকে ছুঁতে চাই
কাঁচের দেয়ালে থমকে যাই
|
বাহ! রঞ্জনের লেখা গান!
ReplyDeleteসে অবশ্য এখন আমাকে না-ও চিনতে পারে ;)