সুর, কথা ও কন্ঠশিল্পী: অঞ্জন দত্ত
আসছি আমি রুবিনা ভয় নেই কোনো আর
মানবো না আর শাসন তোমার বাবা-মা'র
দরজা ভেঙে দিয়ে তোমায় নিয়ে পালিয়ে
কাটাবো আজ সারাটা বিকেল।
আগে অ্যাকুয়া যাবার তারপর সিনেমা
চাইলে চিড়িয়াখানা চাইলে নিক্কোপার্ক
যতো ইচ্ছে পিৎসা যতো ইচ্ছে পেপসি
বেশি ক্ষিদে পেলে গ্র্যান্ড হোটেল।
বিনা বিনা বিনা বিনা বি-না
রু বিনা বিনা বিনা বিনা বি-না
যাবে কি যাবে না রুবিনা রুপারেল??
আমার ক্লাস সেভেনের জানলা পেরিয়ে
তুমি বসে বসে ক্লাস ইলেভেনে
কী যে হিজিবিজি লিখে যাও সারাদিন
খেয়াল থাকে না ছুটির বেল।
তোমার জন্য মনটা আমার করে যে কেমন
একা একা বসে তুমি টিফিন খাও যখন
চলো যাই চলে এই শহরটাকে ফেলে
চলো যাই ধরি তুফান মেল।
বিনা বিনা বিনা বিনা বি-না
রু বিনা বিনা বিনা বিনা বি-না
যাবে কি যাবে না রুবিনা রুপারেল??
কিন্তু ঘরের দরজা বন্ধ করে মা
ঘন্টা খানেক হলো গেছে যে বাজার
সারা বিকেলটা এই বন্দি থাকতে হবে
অ্যালজেব্রাতে করেছি যে ফেল!
ঘরের দরজা বন্ধ হলেও মনটা যে খোলা
চোখটা বুঁজে ফেললে কেউ আটকাতে পারবে না
মনে মনে তাই চলো পালিয়ে চলে যাই
ইস্তাম্বুল কিংবা ইসরায়েল।
বিনা বিনা বিনা বিনা বি-না
রু বিনা বিনা বিনা বিনা বি-না
যাবে কি যাবে না রুবিনা রুপারেল??
|
0 টি মন্তব্য:
Post a Comment