Thursday, September 03, 2009

চন্দ্রবিন্দুর "যদি ভাবো পাবে তাকে"

মধ্যবিত্ত মানসিকতা নিয়ে চন্দ্রবিন্দুর একটা দুর্দান্ত গান!

গানটা প্রথম এসেছিলো ১৯৯৭ সালে, চন্দ্রবন্দুর প্রথম স্টুডিও-অ্যালবাম "আর জানি না"-র সাথে। ২০০৫ সালে চন্দ্রবিন্দু তাদের প্রথম অ্যালবামটাই আবার নতুন করে ঘষামাজা করে "এভাবেও ফিরে আসা যায়" নামে বাজারে ছাড়ে। এখানে যে লিংকটা দিয়েছি সেটা পরের অ্যালবাম থেকেই দেয়া। আমার কাছে পরের ভার্সনটাই ভালো লাগে তুলনামূলক দ্রুত বিট, আর চমৎকার গিটার সলোর জন্য।

যদি ভাবো পাবে তাকে

যদি ভাবো পাবে তাকে যদি ভাবো পাবে
স্বপ্নের মেয়েটিকে বাস্তবে তুমি।
যদি ভাবো খাবে তারে গালে চুমু খাবে
স্বপ্নের মেয়েটিকে বাসস্টপে তুমি।

তবে ভুল তবে ভুল রূপকথা সমতুল
সেই কল্পনা-অল্পনা সব বাছাধন।
তুমি বড় বেশি চাও বেশি বুলি কপচাও
গুরু ছেড়ে দাও ফ্যান্টাসি নাচন-কুদন।

যদি ভাবো যাবে তুমি আমেরিকা যাবে
স্বপ্নের নগরীর রাস্তাতে তুমি
বারে ল্যুম্পেন আর শ্যাম্পেন পাবে
অফিস টাইমে হবে রাস্তাতে তুমি।

তবে বোকা তবে বোকা জেনো স্রেফ শুয়োপোকা
হতে পারে প্রজাপতি আর মানুষ পারে না।
যতো বুঁচি ক্ষেতি নয়, মন্দিরা বেদী আর,
মাধুরী দিক্ষিতের প্রেমিক থাকে না।

তাই যে’না চিরসুখ চায় মহা উজবুক
তুমি খুঁটে-খুঁটে নিতে পারো আনন্দকণা।
যতোই থ্রি-এক্স আর যতোই ফ্রি-সেক্স, গুরু
বাবারা যা পায়নি তা আমরা পাবো না!

Get this widget | Track details | eSnips Social DNA

0 টি মন্তব্য:

Post a Comment