Friday, April 10, 2009

"গন্দম" আর এলোমেলো কিছু গান

ইদানিং আর লিখতে ইচ্ছে করে না। পর্বতসম গানের তালিকা থেকে একের পর এক গান শুনি, আর মনে হয় সবই তো লেখা হয়ে গেছে। আমার আলাদা করে বলার বা লেখার কী দরকার!

"গন্দম" খুব আবেগ নিয়ে লিখেছিলাম। উপন্যাসটার প্রতিটা চরিত্র, ঘটনা, পতন, প্রতিঘাত, উত্থান নিজের রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছি। চরিত্রগুলো এখনো আমার মাথায় ঘুরে বেড়ায়। মনে হয় যেনো নিজের মাঝে অন্য আরেক পৃথিবী বহন করে চলেছি।

এভাবেই কোনো গান শুনতে শুনতে হঠাৎ মনে হয় - আরে, এ তো দীপকের কথা! কিংবা ঋতুর, কিংবা রানার, রাজীবের! গানের কথা এতো মেলে কিভাবে! আমি আমার পৃথিবীতে চলে যাই। গানগুলো হয়ে ওঠে ওদের সাথে আমার যোগাযোগের যন্ত্র। তাই গানগুলো সব একসাথে করে রাখি। কৌতুহল... আরো দশ কিংবা বিশ বছর পরেও কি এমন হবে?

গানের তালিকা

০১) গন্দম উপন্যাস : "The Final Countdown" by Europe;
০২) রাজীব রহমান : "Let Love Be Your Energy" by Robbie Williams;
০৩) তৃণা ভুঁইয়া : "The Sweet Escape" by Gwen Stefani ft. Akon;
০৪) ঋতু সেন : "কোথায়?" by রাগ;
০৫) দীপক শর্মা: "২৭শে জানুয়ারি" by ভাইকিংস;
০৬) রাজীব রহমান ও তৃণা ভুঁইয়া : "খেয়ালিপনা" by বাপ্পা মজুমদার;
০৭) রাজীব রহমান ও ঋতু সেন : "মাতাল মন" by বালাম;
০৮) রানা আল-আমিন : "চিলেকোঠার সেপাই" by আর্টসেল;
০৯) নওরীন জামান : "যখনি নিবিড় করে" by ফুয়াদ ft. এলিটা;
১০) সজীব রহমান ও ইশিতা আফতাব : "প্রেমাতাল" by তাহসান;
১১) নিপুণ আহমেদ : "স্বীকারোক্তি" by আর্বোভাইরাস;
১২) দীপা হক : "জানি না" by বাংলাদেশ; এবং
১৩) সূর্য কাপ্পাল আর নানা কর্মকার : "Don't Cross the Border" by Fuad ft. Judgment.

Powered by eSnips.com

গান শুনতে সমস্যা হলে প্লেয়ারে চার নম্বর গান থেকে শুরু করুন।
প্রথম তিনটা গানের জন্য অন্য লিংক:
০১) esnips: The Final Countdown by Europe;
০২) youtube: Let Love Be Your Energy by Robbie Williams;
০৩) esnips: The Sweet Escape by Gwen Stephani ft. Akon.

অন্য সমস্যা হলে জানাবেন।

Wednesday, April 08, 2009

রুবিনা রুপারেল

অদ্ভুত এক ভালো লাগার গান। যতো বার শুনি, বয়স কমে সেই ক্লাস সেভেনে চলে যাই। চোখ বুঁজে চলে যাই যেখানে যাবার নয় সেখানে। আর বুকটা ভার হয়ে থাকে অজানা কোনো রুবিনার ভালোবাসায়!

সুর, কথা ও কন্ঠশিল্পী: অঞ্জন দত্ত

আসছি আমি রুবিনা ভয় নেই কোনো আর
মানবো না আর শাসন তোমার বাবা-মা'র
দরজা ভেঙে দিয়ে তোমায় নিয়ে পালিয়ে
কাটাবো আজ সারাটা বিকেল।

আগে অ্যাকুয়া যাবার তারপর সিনেমা
চাইলে চিড়িয়াখানা চাইলে নিক্কোপার্ক
যতো ইচ্ছে পিৎসা যতো ইচ্ছে পেপসি
বেশি ক্ষিদে পেলে গ্র্যান্ড হোটেল।

বিনা বিনা বিনা বিনা বি-না
রু বিনা বিনা বিনা বিনা বি-না
যাবে কি যাবে না রুবিনা রুপারেল??

আমার ক্লাস সেভেনের জানলা পেরিয়ে
তুমি বসে বসে ক্লাস ইলেভেনে
কী যে হিজিবিজি লিখে যাও সারাদিন
খেয়াল থাকে না ছুটির বেল।

তোমার জন্য মনটা আমার করে যে কেমন
একা একা বসে তুমি টিফিন খাও যখন
চলো যাই চলে এই শহরটাকে ফেলে
চলো যাই ধরি তুফান মেল।

বিনা বিনা বিনা বিনা বি-না
রু বিনা বিনা বিনা বিনা বি-না
যাবে কি যাবে না রুবিনা রুপারেল??

কিন্তু ঘরের দরজা বন্ধ করে মা
ঘন্টা খানেক হলো গেছে যে বাজার
সারা বিকেলটা এই বন্দি থাকতে হবে
অ্যালজেব্রাতে করেছি যে ফেল!

ঘরের দরজা বন্ধ হলেও মনটা যে খোলা
চোখটা বুঁজে ফেললে কেউ আটকাতে পারবে না
মনে মনে তাই চলো পালিয়ে চলে যাই
ইস্তাম্বুল কিংবা ইসরায়েল।

বিনা বিনা বিনা বিনা বি-না
রু বিনা বিনা বিনা বিনা বি-না
যাবে কি যাবে না রুবিনা রুপারেল??

Get this widget | Track details | eSnips Social DNA